রাজশাহীর তানোরে বিএনপির ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকারে সরনজাই ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসকোর চেয়ারম্যান মেজন জেনারেল অবঃ শরিফ উদ্দিন। তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা। তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হজরত আলী মাস্টার, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুর হক মমিন, সরনজাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান। মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির ও তৌহিদুর রহমান রেজা, তানোর পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিল ও বিএনপি নেতা আবু সাইদ বাবু, তানোর উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক এমদাদুল হক, পাচন্দর ইউপি যুবদল সভাপতি লুৎফর রহমান, সরনজাই ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজল প্রমুখ। এসময় বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দলসহ অংশ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে সদ্য প্রয়াত বিএনপি নেতা মফিজ উদ্দিন ও মুনসুর রহমানের মৃত্যুতে শোক সভা মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।