পাবনার সাঁথিয়ায় ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্ল¬ব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।রোববার(৮নভেম্বর)বিকেলে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাঁথিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে এসে পথসভায় মিলিত হয়।
সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ মল্লি¬কের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি।এসময় আরও বক্তব্য দেন,কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, মোবাইল ফোনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান পিপিএম,কৃষকদল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরদার রফিকুল ইসলাম,আবুল কাশেম কাশু,উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্ল¬ব,সদস্য সচিব মিজানুর রহমান বাবুল,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান রিপন,পৌর ছাত্রদলের আহ্বায়ক জিবন আহম্মেদ প্রমুখ।এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।