নীলফামারীতে বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে বিক্ষোভ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:০৯ এএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:০৯ এএম
নীলফামারীতে বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে বিক্ষোভ

বাউল শিল্পি আবুল সরকারের ফাঁসির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শহরের চৌরঙ্গি মোড়ে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন মাওলানা দ্বীন ইসলাম,মাওলানা ময়নুল ইসলাম,মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন বুলবুল,মাওলানা আব্দুস সালাম,মাওলানা মমিনুর ইসলাম,মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

বক্তারা বলেন,মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেছেন ভন্ড বাউল শিল্পি আবুল সরকার। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে,আমরা তার ফাঁসি চাই। দ্রুত সময়ে বিচার করা না হলে বড় আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে। তারা বলেন,ওই শিল্পি যে স্পর্ধা দেখিয়েছেন তা মাফ করার মত নয়।

এরআগে ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে শহরের ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে