সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক, নিরাপদ ও মানবিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের (খানপুরা-উত্তর রহমতপুর) ইউপি সদস্য পদপ্রার্থী মো. দলিল উদ্দিন মোল্লার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উত্তর রহমতপুর গ্রামের সমাজ সেবক মেনাজ উদ্দিন হাওলাদারের বাড়িতে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় সমাজসেবক মোজাফফর আলী হাওলাদারের সভাপতিত্বে এবং সমাজসেবক আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য পদপ্রার্থী মো. দলিল উদ্দিন মোল্লা।
এ সময় দলিল উদ্দিন মোল্লা বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাঁই। এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেব। দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক ওয়ার্ড গড়ে তুলতে চাঁই।
উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক গাজি হারুন অর রসিদ মাস্টার, মো. লুতফুর রহমান গাইন, আ. রহিম বয়াতি, কামাল হাওলাদার, মো. নাছির উদ্দিন হাওলাদার, আজাহার আলী চাকলাদার ও আ. মান্নান হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একটি আধুনিক, নিরাপদ ও মানবিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ইউপি সদস্য পদপ্রার্থী দলিল উদ্দিন মোল্লার প্রতি সমর্থন জানিয়ে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান।