এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) :

বোরহানউদ্দিনে মেয়র প্রার্থীর জামিন

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ পিএম
বোরহানউদ্দিনে মেয়র প্রার্থীর জামিন
ছবি: FNS

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. আকবর হোসেনকে একটি ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় জামিন দিয়েছেন আদালত। রবিবার (১৫ নভেম্বর) বিজ্ঞ আদালত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে তাকে জামিন দেন।
জানাযায়, ২০০৭ সালে বোরহানউদ্দিন পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইউসুফের দায়ের করা একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। এ মামলার অপর আসামি বোরহানউদ্দিন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খানের জামিনও মঞ্জুর করা হয়।
সম্ভাব্য মেয়র প্রার্থী আকবর হোসেন জানান, একটি ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন ধরে অহেতুক হয়রানি করা হয়েছিল। উল্লেখ্য এ মামলার ১নং আসামি হচ্ছেন, ভোলা-২ আসনের এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

আপনার জেলার সংবাদ পড়তে