মুলাদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা জাবেদ রাড়ী গ্রেপ্তার

মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৪:৩৩ পিএম
মুলাদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা জাবেদ রাড়ী গ্রেপ্তার
ছবি: FNS

বরিশালের মুলাদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. জাবেদ রাড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খেজুরতলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাবেদ রাড়ী মুলাদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরডিক্রী এলাকার মো. কবির রাড়ীর ছেলে। তিনি ঢাকার তেজগাও কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন এবং মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
তাঁর পরিবারের সদস্যদের দাবি, জাবেদ রাড়ীর বিরুদ্ধে কোনো মামলা নেই। বিনা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানিয়েছেন। স্বজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর মুক্তিও দাবি করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জাবেদ রাড়ীকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে