পটুয়াখালীর বাউফলে রুহুল আমিন (৬০) নিখোঁজের ৯দিন পর বিভিন্ন স্থানে ছড়িয়ে ফেলা হাত পা মাথা ও খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাউফল থানা পুলিশ শাহিদা নামের এক নারী ও আবুল বশার নামের এক যুবককে গ্রেফতার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সকাল ৯টা থেকে উপজেলার কালীশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানের কুচুরীপানার ডোবা ও ধান খেত থেকে এসব বিচ্ছিন্ন অংশ উদ্ধার পুলিশ।