এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) :

তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে সার মজুত, জরিমানা

এফএনএস | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৭:২৬ পিএম
তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে সার মজুত, জরিমানা
ছবি: FNS

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাঘের মোড়ে প্রভাবশালী বিএনপি নেতা ফজলুর রহমানের মালিকানায় নির্মাণাধীন মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরে চোরাপথে এনে অবৈধ ভাবে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে, সার গুলো বায়জাপ্ত করা হয়নি। বৃহস্পতিবার (১২নভেম্বর) তানোর সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রহমান হিমাগার কর্তৃপক্ষ সার মজুত করেছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে স্থানীয় কৃষকেরা এসব সার তাদের মধ্যে নায্যমুল্য বিক্রির দাবি করেছেন। স্থানীয় কৃষকেরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তারা এক বস্তা সার পাচ্ছেন না, অথচ কোল্ড স্টোরে এতো বিপুল পরিমাণ সার মজুত করা হচ্ছে। তারা বলেন, কোথা থেকে, কার মাধ্যমে এসব সার আনা হচ্ছে, তা তদন্ত করে বের করার পাশাপাশি জড়িতদের দৃশ্যমান ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন, একইসঙ্গে সারগুলো নায্যমুল্য কৃষকদের মাঝে বিক্রির দাবি করেছেন কৃসকরা। এবিষয়ে তানোর সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক বলেন, তারা চাষযোগ্য জমি দেখিয়েছেন এবং সেই জমির সার সংগ্রহ করেছেন

আপনার জেলার সংবাদ পড়তে