আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব

সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

এফএনএস | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:৫৬ পিএম
সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর
ছবি: FNS

‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব,আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’মৃত্যুর ঠিক দুই দিনে আগে ফেসবুকে এমন একটি আবেগঘণ স্ট্যাটাস দিয়েছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুসাইন কবির অপু(২৫)। সেপাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের সাবেক(ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক এবং রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে।
গতকাল বুধবার(১১নভেম্বর)রাত৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২নভেম্বর)সকাল ১০ টায় জানাযা শেষে আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে কাকে দাফন করা হয়েছে এবং অপুর শেষ চাওয়া হিসেবে পরিবারের পক্ষ থেকে তার কবরের পাশে বেলিফুলগাছ লাগানো হয়েছে বলে জানা গেছে।
পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,নিহত হুসাইন কবির অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় হতে এসএসসিতে জিপিএ ৫পেয়ে মেধা তালিকায় রাজশাহী বোর্ডে ৮ম স্থান অধিকার করেছিল।পরবর্তীতে নটরডেম কলেজে ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে।সর্বশেষ সে ঢাবিতে মাস্টার্সে অধ্যয়নরত ছিল।গতকাল বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেড় হয়ে পাবনা যাওয়ার পথে রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া নামক স্থানে পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ নামে যাত্রীবাহি বাস তাকে চাঁপা দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। মাধপুরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে