পটুয়াখালীর কলাপাড়ায় প্রদৃপ্ত প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশন’র উদ্যোগে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কমকর্তা রিমা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান প্রমুখ।
প্রদৃপ্ত প্রকল্পের ব্যবস্থাপক জাফর আলমের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাবা শবনম। সমন্বয় সভায় প্রদৃপ্ত প্রকল্পের পরবর্তী কার্যক্রম উপস্থাপন করা হয়। এরমধ্যে ২০২৬ সালে দুর্যোগ ঝুঁকিহ্রাস মেলা, মিঠাপানির সংরক্ষণাগার, পুকুর খনন, ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এবং কিশোর-কিশোরী কনভেনশন। সভায় কলাপাড়ার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ প্রদৃপ্ত প্রকল্প ও কেয়ার বাংলাদেশ’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।