কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রসিদ ইয়াছিন বলেন- আইটি ইনস্টিটিউটের শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন- কুমিল্লায় আইটি ইন্সটিটিউট ৫ বছর ধরে কাজ করে যাচ্ছে। অনেক মেধাবী ছাত্র ছাত্রীও কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে আধুনিকতায় নিয়ে আসা হবে। সারা বিশ্বে অনেক বড় ধরনের রপ্তানি যোগ্য রয়েছে আইটি এক্সপোট এর উপর। যারা ফিন্যান্স নিয়ে কাজ করছেন। আগামী দিনে দেশ পরিচালনায়ও অনেক বড় অবদান রাখবেন। শনিবার (৭ নভেম্বর) কুমিল্লার পুলিশ লাইন কনভেনশন হলে কুমিল্লা আইটি ইনস্টিটিউট-এর পঞ্চম বর্ষপূর্তি উৎসব ‘উড়ান-৬’-এ প্রধান অতিথি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আইটি ইন্সটিটিউট চেয়ারম্যান এড. মো: হোসেন মিয়া, কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, কুমিল্লা মর্ডাণ স্কুলের এডহক কমিটির সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বিএনপি নেতা এড. আলী আক্কাস, কুমিল্লা মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল জলিল, আইসিটি আইএসসি সিইও বরন্দ্র অধিকারী, জেলা আইসিটি অফিসার বসির আহমে প্রমুখ।
মন্ত্রী বলেন - এই যুগ আধুনিক যুগ, যখন দেখি কিশোর গংদের কুমিল্লা অনেক হয়েছে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তখন মনটা যখন খারাপ হয়। আস্থার সাথে বিশ্বাস করি। পৃথিবীতে খারাপ লোকের সংখ্যা শতকরা ২জন এর বেশি নয়। শতকরা ৯৮ জন লোকই ভালো। কিন্তু ভালো লোকদেরকে তুলে না ধরার কারণে মানুষ জানতে পারে না ভালো লোকের সংখ্যা কত। খারাপ লোকদের ২% খারাপ এক সাথে থাকলে বোঝা যায় তাদের সংখ্যা বেশি। আসলে ভালো লোকের সংখ্যা ৯৮%। যাচাই বাছাই করে দেখলে বোঝা যাবে ২% এর বেশি নেই খারাপ লোকের সংখ্যা।
কৃষি মন্ত্রী বলেন - বর্তমান সরকার কৃষকে আধুনিক করার কাজ চালিয়ে যাচ্ছেন। একজন কৃষক ন্যায্য মূল্য পায় না। উৎপাদন এবং চাহিদা দুইটা ভিতরে সামঞ্জস্য থাকতে হবে। কিন্তু মার্কেট জানে না, চাহিদা কত, উৎপাদন কত, কৃষক জানে না কত উৎপাদন হচ্ছে। সরকার জানে না কত উৎপাদন হচ্ছে এবং কত চাহিদা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে আধুনিকতা নিয়ে আসা হবে এর মধ্যে কৃষিতে প্রাধান্য দেওয়া হবে। এ সরকার কৃষিতে ঢাকা ব্যাচ উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে। স্বাধীনার ৫৫ বছরে বাংলাদেশ নির্দিষ্ট একটি সময়ে পেঁয়াজ আমদানি করতে হত। এ সরকার ক্ষমতায় আসার পর সাথে সাথে আমড়া হাজার হাজার পেয়াজের স্টোরেজ স্থাপন করা করা হয়েছে। এটার রেজাল্ট আল্লাহর রহমতে এখন পর্যন্ত আর পেঁয়াজ আমদানি করা হয়নি। হয়তো আগামী দিনগুলোতে বাংলাদেশ এগ্রিকালচার পণ্য রপ্তানিতে বিশ্বে অনেক বড় অবদান রাখবে। পেয়াজের দাম কমে যাচ্ছে কিন্তু কৃষকরা এখন উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে। পেঁয়াজ রপ্তানিতে যেতে হবে। দেশে অনেক এগ্রিকালচার পণ্য রয়েছ যেগুলো আমড়া আমদানি করি। এগুলো ভবিষ্যতে রপ্তানি করতে হবে।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন - এদেশটা আমার আপনাদের। বর্তমান সরকার যুব সমাজকে নিয়ে অনেক ধরনের প্রজেক্ট তৈরি করেছে। আপনারা যদি ভালো কোন প্রজেক্ট নিয়ে আসেন সরকার ২০ লাখ টাকা পর্যন্ত সহযোগিতা করবে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের মূল উদ্দেশ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ও স্বার্থ রক্ষার। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত। এগ্রিকালচার সেক্টরও আইসি সেক্টরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন- শিক্ষার্থীরাই আগামীদে দেশ পরিচালনা করবেন। বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে এসব ইন্সটিটিউট তৈরি হচ্ছে ফিন্যান্সি এমন একটি জিনিস ঘরে বসে অর্থ উপার্জন করা সম্ভব। এসব শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য সরকার সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা গ্রাম কিংবা শহরে আসে। যেখানেই আইটি নিয়ে কাজ করেন সততার সাথে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিও আইসিটি ইন্সটিটিউটের হোসেন মোহাম্মদ ফয়সাল এবং সার্বিক তত্ববধানে ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা জয়ব্রত ঘোষ।