চাঁদপুরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৩:০৪ পিএম
চাঁদপুরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
ছবি: FNS

শনিবার সকাল ১০:০০ টায় মিনিটে চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর কর্তৃক ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সাহিত্য ও সাস্কৃতিক কমিটির আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা এর সভাপতিত্বে উক্ত বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ এনামুল হক। ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক, প্রমুখ।

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে হালিমা আক্তার লাবনি, ২য় স্থান অর্জন করে তানজিলা আক্তার ও ৩য় স্থান অর্জন করে ফারহানা আক্তার। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে