মির্জাপুর গৌতমাশ্রম বিহারে কঠিন চীবর দানোৎসবের প্রস্ততি সভা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০২:৪৬ পিএম
মির্জাপুর গৌতমাশ্রম বিহারে কঠিন চীবর দানোৎসবের প্রস্ততি সভা
ছবি: FNS

চট্টগ্রামের  হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে বৌদ্ধদের পবিত্র শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে প্রস্ততি সভা গৎ শুক্রবার  বিহার মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিহারাধক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথেরো। সভায় দানোৎসব সুচারু রুপে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় অন্যান্যের আলোচনা অংশ গ্রহণ করেন। সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সংস্কৃতিক কর্মী রনজিৎ কুমার বড়ুয়া,  লায়ন অনুপম বড়ুয়া, লোকনাথ বড়ুয়া, সন্তোষ বড়ুয়া বটন, দীপু  চন্দ্র বড়ুয়া,  ব্যাংকার  সুব্রত বড়ুয়া বন্ধন, অবিরন বড়ুয়া, সুজন বড়ুয়া মামুন, ছোটন বড়ুয়া প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে