মেলান্দহ সংহতি দিবসে অনুদানের চেক বিতরণ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০২:৫১ পিএম
মেলান্দহ সংহতি দিবসে অনুদানের চেক বিতরণ
ছবি: FNS

জামালপুরের মেলান্দহে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবসে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ মোট ৩৫টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে বেলা ১১টায় উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেছে। ২০২৪-২৫ অর্থ বছরের জেলা পরিষদের অর্থের বরাদ্দকৃত চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। উক্ত অনুষ্ঠানে শিশু-কিশোরদের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইউএনও জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান, মেলান্দহ পৌর বিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন-একাডেমিক সুপার ভাইজার আশরাফুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে