যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে অশ্লীল নৃত্য,জুয়া ও মাদক ব্যাবসা বন্ধের প্রতিবাদ করায় চরম আতঙ্কে দীন কাটাচ্ছেন ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চর সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের মোতালেব মন্ডল ও তাঁর অসহায় এক পরিবার।
জানাযায় যমুনার চরের প্রভাবশালী হেকমত প্রামাণিক ও তাঁর লোকজনের হুমকিতে পরিবারটি বর্তমানে অবরুদ্ধ ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। একারণে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীরা জানায়, টগারচর এলাকায় অবাধে মাদক ব্যাবসা ও অশ্লীল নৃত্য পরিচালনা করে আসছিল হেকমত ও তার লোকজন। একারণে মোতালেব মন্ডল এর প্রতিবাদ জানান। প্রতিবাদের সূত্র ধরেই হেকমত প্রামাণিক ক্ষিপ্ত হয়ে গৎ মঙ্গলবার রাতে মোতালেবকে চেঙ্গানীয়া বাজারে সংলগ্ন ঘাটে শাররীক আক্রমণের চেষ্টা চালান। এ সময় মোতালেব দৌড়ে পালিয়ে জীবন বাঁচান। তার পর থেকে মোতালেবের পুরো পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে হেকমত প্রামানিক।
ভুক্তভোগী মোতালেব মন্ডল জানান, “আমাদের বসতভিটা দুর্গম চরাঞ্চল চেঙ্গানিয়া গ্রামে। স্থানীয় বাজারে আমার একটি কীটনাশকের দোকান রয়েছে। বর্তমানে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে,তাতে দোকান চালানো তো দূরের কথা,আবাদি ফসল ও গবাদি পশু নিয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা। আমড়া চরম আতঙ্কে দীন কাটাচ্ছি।”
পরিবারের অন্য সদস্যরা জানান,রাতের আঁধারে যেকোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় তাঁরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এমন অবস্থায় নিজেদের জীবন বাঁচাতে এবং নির্বিঘ্নে ব্যাবসা ও কৃষিকাজ পরিচালনা করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে হেকমত প্রামানিকের সাথে কথা বললে তিনি মাদক কারবারীদের দৌড়ানি দিয়েছি বলে জানান।