বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৫:২২ পিএম
বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

শেরপুর সদর উপজেলার বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিদ্যালয় পরিদর্শনকালে জেলাপ্রশাসক শ্রেণিকক্ষে পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত সুবিধাদি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি এবং একঝাঁক মেধাবী শিক্ষার্থী  জেলা প্রশাসককে মুগ্ধ করে। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে উপহার হিসেবে ফুটবল তুলে দেন জেলাপ্রশাসক।

আপনার জেলার সংবাদ পড়তে