যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৬:৫৬ পিএম
যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ

'যুব ঐক্য প্রগতি বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। সোমবার বিকেলে জেলা শহরের নগুয়া নুরুল উলুম বালিকা আলিয়া মাদরাসার এতিমখানার পুকুরে দেশীয় জাতের বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ এর প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল খান।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক কমিশনার আফতাব উদ্দিন মিলন, মৎসজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাধারণ

সম্পাদক রবিউল হক খান মিল্কী শ্যামল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, আমরা জুলাই যোদ্ধা কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মাসুম বিল্লাহসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীগণ, প্রিন্ট ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে তিনি নগুয়া নুরুল উলুম বালিকা আলিয়া মাদরাসার এতিমখানা পরিদর্শন করেন। এসময় এতিমখানার শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন এবং মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করলে সবাই আবেগে আপ্লত হয়ে পড়েন।

আপনার জেলার সংবাদ পড়তে