কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা দেওয়ার কথা থাকলেও গর্ভবর্তী নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া সরকারি ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে বলেও সেবা গ্রহীতা ও স্থানীয়দের অভিযোগ। এসব অভিযোগ উঠেছে কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত পিরিজপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা বিনামূল্যে দেওয়ার কথা রয়েছে। সেখানে নরমাল ডেলিভারি করাতে আসা গর্ভবর্তী নারীদের নিকট থেকে এই অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে। পিরিজপুর বোর্ড বাজারের কয়েকজন ব্যবসায়ী সংবাদকর্মীদের জানান, ডেলিভারির জন্য অর্থ না দিতে চাইলে রোগীর স্বজনদের অন্যত্র নিয়ে যাওয়ার ভয় দেখানোর এলাকায় অভিযোগ রয়েছে। এছাড়া রোগীর স্বজনদের সঙ্গেও তারা অসৎ আচরণ করে থাকেন। তাদের দাবী, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে সেবা পাওয়ার কথা থাকলেও বাস্তবে রোগীর পরিবারকে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারির জন্য প্রয়োজনীয় সরকারি ঔষধ পাওয়া যায় না । রোগীর স্বজনদের দাবী কেন্দ্র থেকে প্রয়োজনীয় ঔষধ না পেয়ে বাহিরের ফার্মেসী থেকে বাড়তি দামে ঔষধ কিনে নিয়ে আনতে হচ্ছে এতে বিনামূল্যে সরকারি স্বাস্থ্য সেবা নিতে এসেও পরিবারগুলোকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এসব অভিযোগ অস্বীকার করে পিরিজপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ফাইজুন নাহার শিলা তার দাবী, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয় বলে উল্লেখ করেন। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যের প্রসব সেবা, ঔষধ সরবরাহ এবং রোগীদের সঙ্গে আচরণ নিয়ে সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা দাবি স্থানীয়দের।