সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৫৫ পিএম
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক পরীক্ষার্থীর আত্মহননের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম হৃদয় (১৯)। সে দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর চরম মানসিক হতাশায় ভুগছিল হৃদয়। শনিবার দুপুরে নিজ বাড়িতে সে চরম এই পথ বেছে নেয়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে