দৌলতপুরের থানার বহুল আলোচিত দুর্নীতিবাজ দারোগা লিংকন ক্লোজ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:১৩ পিএম
দৌলতপুরের থানার বহুল আলোচিত দুর্নীতিবাজ দারোগা লিংকন ক্লোজ

কুষ্টিয়ার  দৌলতপুর থানার বহুল আলোচিত দুর্নীতিবাজ  দারোগা লিংকন সরকারের অবশেষে দৌলতপুর থানা থেকে বিদায়। শনিবার তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে। দারোগা লিংকন সরকারের বিরুদ্ধে দৌলতপুর থানার বিভিন্ন এলাকায়  মাদক বাণিজ্যে সহায়তা, জুয়াড় বোর্ড থেকে টাকা আদায়,থানায় আসামী ধরে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, অত্যাচার করে টাকা আদায় সহ নানা রকম অভিযোগ তার বিরুদ্ধে। ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক পত্র-পত্রিকায়  একটা দুর্নীতি ও অত্যাচার সংক্রান্ত বিষয়ে লেখালেখি হয। খুলনা রেঞ্জের পুলিশের ডিআইজির নির্দেশক্রমে খুলনা বিভাগের ৯ জেলার ২৮ জন পুলিশ সদস্যকে  দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার দায়ে  ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে। এ দিকে দৌলতপুর থানা দুর্নীতিবাজ দারোগ লিংকন সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ সচেতন এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে