দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্স মাদকসহ ১জন মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৪৯ পিএম
দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্স মাদকসহ ১জন মাদক ব্যবসায়ী আটক

দেবহাটায় স্থানীয় জনগনের সহযোগতায় পুলিশের অভিযানে ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদকসহ ১জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত আসামীসহ ৩ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। মামলার বাদী হয়েছেন দেবহাটা থানার এসআই সোহাগ মিয়া, বিপি-৮৪০৩০২১১৯৫। মামলার এজাহার মতে জানা গেছে, দেবহাটা থানার বহেরা বাজারের পাশে এসময় জনৈক নুরুল আমিন এর চায়ের দোকানের সামনে বহেরা বাজার থেকে বহেরা হাইস্কুলগামী পাকা রাস্তার উপর ৩০ অক্টোবর রাত ১০টার দিকে কুলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শেখ আফ্রিদিসহ স্থানীয় জনগন ৩জন অপরিচিত ব্যক্তিকে মাদক নিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে আটকিয়ে রাখে। পরে দেবহাটা থানা পুলিশকে জানালে দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নেতৃত্বে এসআই সোহাগ মিয়াসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স  ঘটনাস্থলে পৌছে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে নুর ইসলাম(২৭) কে ভারতীয় ১৬৯ বোতল উইনকেরেক্স মাদকসহ আটক করেন। এসময় তার সাথে থাকা অপর ২ আসামী শরিফুল ইসলাম(৩২), পিতা- আব্দুস কুদ্দুস কারিগর, সাং- মাহমুদপুর (ডাকাতপাড়া) এবং মজনু মোড়ল (৩৫), পিতা- রেজাউল মোড়ল, সাং- মাহমুদপুর (মোড়লপাড়া), সর্ব থানা- সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা পালিয়ে যায়। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় দায়েরকৃত মামলা নং- ১৩, তারিখ- ৩০/১০/২৬ ইং। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সাধারন মানুষকে মাদক বিরোধী অভিযানে সম্পৃক্ত করে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে পুলিশ সর্বদা এই অভিযান পরিচালনা করছে। ওসি বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে