নড়াইলের লোহাগড়া উপজেলার সিডি চতুর্মুখী যুব সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সিডি স্কুল মাঠে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় খলিশাখালী স্পোর্টিং ক্লাব কেএসসি ও স্বাগতিক সিডি সুপার স্টার ফুটবল একাদশ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১/১ গোলে সমতা হলে টাইব্রেকারে ৫-৪ গোলে খলিশাখালী স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। খলিশাখালী স্পোর্টিং ক্লাবের পক্ষে ১১ নং জার্সি পরিহিত স্বর্গ একটি গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
শতশত দর্শক খেলা উপভোগ করেন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টে আয়োজন করা হয়।