আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৭:২১ পিএম
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২

আশাশুনিতে সরকারি দায়িত্ব পালনকালে মারমুখী আচরণ, গালিগালাজ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একজনসহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত ১.২০ টার দিকে আশাশুনি বাজারের একটি হোটেলের সামনে মারমুখী আচরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শ্রীকলস গ্রামের রুহুল আমিন গাইনের ছেলে জাহিদ হাসান গাইনকে স্থানীয় লোকজনের সঙ্গে গালিগালাজসহ মারমুখী আচরণ করতে দেখেন। তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে তিনি আরও মারমুখী হয়ে ওঠেন। সম্ভাব্য বড় ধরনের অপরাধ প্রতিরোধ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে আটক করা হয়। থানা পুলিশ পৃথক অভিযানে বিজ্ঞ আদালতের সিসি- ১৬/২৩ নং মামলায় গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী কুল্যা গ্রামের কফিল উদ্দীন সরদারের ছেলে মোশাররফ সরদারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে