কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল সাড়ে নয়টায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আলহাজ্ব বিলায়েত হোসেন বৃদ্ধি প্রদান অনুষ্ঠান। কুষ্টিয়ার আমলার কৃতি সন্তান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব বশির আহমেদের সভাপতিত্বে আয়োজিত বেলায়ত হোসেন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড, এ,এন,এম, মেশকাত উদ্দিন। আয়োজিত অনুষ্ঠানরবিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুস আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল লতিফ শেখ, ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক মোঃ হেলালুজ্জামান।প্রতি বছরের মতো এবারও জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ১০০ শিক্ষার্থীদের ২০ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হবে বলে জানা গেছে।