কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অভিযানে ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যেরভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল মদ ও ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (পঁচাশি হাজার পাঁচশত) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত সুরক্ষা বজায় রাখা এবং মাদকদ্রব্য ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।