মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মো: হাসিবুল ইসলামকে(৪৬) গ্রেফতার করেছে এসআরবি-১২, সিপিসি-৩, মেহেরপুর।শনিবার ভোররাতে উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো: হাসিবুল ইসলাম উপজেলার কাথুলী ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৭ টার সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুরের সিপিসি-৩, এসআরবি-১২ এর সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার( ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২ এর সিপিসি-৩, মেহেরপুরের একটি চৌকষ টিম মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া (ক্লাবপাড়া) এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ হাসিবুল ইসলামকে গ্রেফতার করা হয়।এসময় তার নিকট থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে নিজ এলাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে।
মেহেরপুর সিপিসি-৩, এসআরবি-১২ এর সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার (ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার) জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৯(খ) ধারায় মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।