মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা চাউলের মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিতরণ করা চালুর মধ্যে গুঁড়ো চাউলের পরিমাণ বেশি, কোথাও কোথাও চাউল দলা বেঁধে রয়েছে এবং কিছু চাউল পোকা ধরা বলে অভিযোগ করছেন সুবিধাবীরা। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন নিম্ন আয়ের মানুষ।