লৌহজংয়ে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের অনুকূলে চাল বিতরণ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০২:৫৮ পিএম
লৌহজংয়ে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের অনুকূলে চাল বিতরণ

সনাতনধর্মের বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে  সকলেই যার যার অবস্থানে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সকল এমপিদের এলাকায় এসে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আপনারা যারা স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন তারা এই উৎসবে যার যার অবস্থানে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি আশা করছি। বিগত সংসদ নির্বাচনে আমি এই সনাতন ধর্মের লোকদের থেকে বিপুল পরিমানে ভোট পেয়েছি। আমি তাদের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারী অনুদানর পাশাপাশি আমি আমার ব্যাক্তিগত ফান্ড থেকে লৌহজংয়ের প্রতিটি পূজা মন্ডপে নগদ ৫ হাজার টাকা করে অনুদান হিসাবে দেওয়ার ঘোষনা করছি।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিশেষ সভা ও পূজামণ্ডপের অনুকূলে সরকারি বরাদ্দের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা ব্যাক্ত করেন। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি।  অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু বলেন, এবছর লৌহজং উপজেলায় ৩৭ মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষনিক সিসি ক্যামারার ব্যাবহার, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার, স্বেচ্ছাসেবকদের সার্বক্ষনিক উপস্থিতি নিশ্চিত করতে ও কোন প্রকার সমস্যা মনে হলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার এবং লৌহজং থানা অফিসার ইনচার্জসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জনাননোর জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ হতে ৩৭ টি পূজা মন্ডপে ৬ শত কেজি করে সরকারী চাউল বিতরন করা হয়েছে। এমপি মহোদয় তার ব্যাক্তিগত ফান্ড থেকে প্রতিটা পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দিবেন বলে জানিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংদের আহ্বায়ক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহাম্মেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস, লৌহজং উপজেলা (এলজিইডি) প্রকৌশলী সান্তুনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লৌহজং উপজেলা শাখার সভাপতি বাবু মনোজ কুমার সিংহ, সাধারণ সম্পাদক এড. বিপ্লব সাহা,  উপজেলা বিএনপির সদস্য হাজী বাদল হাওলাদার প্রমুখ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর অনুকূলে চাল বিতরণ কর্মসূচী ধর্মীয় উৎসব উদ্যাপনে সহায়তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে সকলেই প্রত্যয় ব্যাক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে