গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক জুয়েল আহত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:২৫ পিএম
গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক জুয়েল আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দৈনিক ইত্তেফাকের গজারিয়া উপজেলা সংবাদদাতা ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময়ে নিজস্ব প্রতিবেদক সাংবাদিক জুয়েল দেওয়ান আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার আলীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেল চালিয়ে নয়াকান্দি গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে আলীপুরা এলাকায় অসাবধানতাবশত পড়ে যান জুয়েল দেওয়ান। এতে তাঁর ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত পায়ে ব্যান্ডেজ করা হয়। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরেছেন। এদিকে, সাংবাদিক জুয়েল দেওয়ানের দুর্ঘটনায় আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে