চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম
চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডের পাওয়ার হাউজ এলাকায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. শাহজালাল শেখ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ১১নং ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. শাহজালাল শেখ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারাদেশে সবুজ বিপ্লব সৃষ্টি করা হবে। এরই ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা গাছের চারা রোপণ করছি। এই কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা ও সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক নাসির ভূঁইয়া। এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ ওয়ার্ডের বিভিন্ন ফাঁকা স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে