আমতলীতে

বিএনপির সাবেক সভাপতির নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৬:১১ এএম
বিএনপির সাবেক সভাপতির নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের নামে ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। ওই অপপ্রচারের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন, গত ১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নির্যাতন, হামলা ও মামলার স্বীকার হয়ে বিএনপি দলকে সুসংগঠিত করে রেখেছি। কিন্তু আমার বিরুদ্ধে দলের একটি মহল নানাভাবে গভীর ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নির্বাচন বানচাল করতে উপজেলা বিএনপির সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদককে ডেকে মিটিং করেছি। কিন্তু আমার দলের কিছু নেতা ওই বেঠকের কথোপকথনের রেকডিং শেষে এডিট করে আমাকে সামাজিক ও দলীয়ভাবে হেনেস্থা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়। ওই চক্রই গত তিন মাস আগের একটি শালিস বৈঠকের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। বিভিন্ন ফেইক আইডি দিয়ে ভিডিও ছেড়ে আমাকে সামাজিক ও রাজনীতিকভাবে হেনেস্থা করছে এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় আমার বক্তব্য বিকৃতি করে প্রচার করছে। এমন কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আমি দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, কামরুজ্জামান হিরু, উপজেলা যুবদল সভাপতি কবির উদ্দিন ফকির, তোফাজ্জেল হোসেন, মতিউর রহমান মানিক, মাইনুদ্দিন মামুন ও  মোঃ ফারুক মৃধা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে