চাঁদপুর রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের চাল বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ১০:৩৭ এএম
চাঁদপুর রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের চাল বিতরণ

চাঁদপুর সদর উপজেলার  ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ৫ মার্চ বৃহস্পতিবার জেলেদের মাঝে এই চাল বিতরণ করেন ইউপি সচিব নির্মল কৃষ্ণ পাল।এদিন এই ইউনিয়নের মোট   ২২৮৯ জন জেলের মাঝে দুই কিস্তির এই চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ  অফিসার উপজেলা উপ-সহকারী  কৃষি কর্মকর্তা   আব্দুল খালেকসহ ইউপি সদস্য বৃন্দ।  উল্লেখ্য, মার্চ এপ্রিল দু'মাস  অভিযান চলাকালীন সময়ে জেলের মাঝে খাদ্য সহায়তা হিসেবে সরকারি ভাবে এই চাল বিতরণ করা হয়।  চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, এবারের জাটকা সংরক্ষণ কর্মসূচিতে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে চাঁদপুর জেলার চার উপজেলার ৩৯ হাজার ৪০০ জন  চার মাস প্রতিমাসে চল্লিশ কেজি করে চাউল পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে