রাউজানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৮:০৪ পিএম
রাউজানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ
ছবি: FNS

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা করেছে ৯০ দশক ছাত্রদল, রাউজান উপজেলা শাঁখা।

গতকাল শনিবার দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৯০ দশক ছাত্রদল রাউজান উপজেলার আহ্বায়ক শেখ মোহাম্মদ জসিম উদ্দিন। সদস্যসচিব আবদুল মান্নান মনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম।

আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল হক আজিজ, ৯০ দশক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজি সরোয়ার খান মনজু, জাগের হোসেন বাহাদুর, আসাদুজ্জামান খান ইনাম, মোহাম্মদ ফরিদ, কাজি গিয়াস উদ্দিন, আবদুল মান্নান, জসিম উদ্দিন মেম্বার, নাজমুল হক টিটু, নাসির উদ্দীন, সৈয়দ আমিনুল ইসলাম, মুরাদুল আলম বাবর, এন এ বাবুল, মোহাম্মদ বশির উদ্দিন চৌধুরী, আবুল কাশেম রানা, রাসেল খান, তহিদুল আলম, জাহাঙ্গীর মাইকেল, নজরুল ইসলাম, লোকমান হাকিম, অ্যাডভোকেট এস এম মফিজুর রহমান ইমন ও শাহ আলম প্রমুখ।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে