আশাশুনিতে এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০৩ এএম
আশাশুনিতে এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের নব নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে আশাশুনি উপজেলা ছাত্র শিবিরের পক্ষ থোকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।  উপজেলা শিবির সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে শাখা সেক্রেটারী মোমিনুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মুহাদ্দিস রবিউল বাশার এমপি। সভায় অন্যদের মধ্যে জেলা জামায়াত সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য এড. আঃ সোবহান মুকুল ও কাজী মোজাহিদুল আলম, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফসার মোর্তজা, উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল আমিন, শিবির উত্তর শাখা সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে