লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন গাভি পালন, কৃষক প্রশিক্ষণ

রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৩:৩২ পিএম
লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন গাভি পালন, কৃষক প্রশিক্ষণ
ছবি: FNS

নড়াইলের লোহাগড়া উপজেলার কৃষক প্রশিক্ষণ  হল রুমে দুইদিন ব্যাপী দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন গাভি পালন, রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের এ প্রশিক্ষণে ৫০ জন সুবিধাভোগী  প্রশিক্ষণে অংশ নিচ্ছে। বুধবার সকালে প্রশিক্ষণের প্রথম দিনে ক্লাস গ্রহণ করেন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সমবায় অধিদপ্তর  ঢাকার যুগ্ম-নিবন্ধক  মোহাম্মদ তোফায়েল আহম্মদ   এবং লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  এস. এম. মুস্তাফিজুর রহমান। লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধনীতে  সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সমবায় অধিদপ্তর  ঢাকার যুগ্ম-নিবন্ধক  মোহাম্মদ তোফায়েল আহম্মদ।

আপনার জেলার সংবাদ পড়তে