চলতি বছল কালীগঞ্জসহ জেলায় গত তিন মাসে ৯০ জন আত্মহত্যা করেছেন। তন্মধ্যে ৩০ জন পুরুষ এবং ৬০ জন নারী। পুরুষের তুলনায় নারীদের আত্মহত্যার সংখ্যা দ্বিগুন। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যমতে চলতি ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় গলায় ফাঁস ও বিষপানে ৯০ জন আত্মহত্যা করেছে। আত্মহত্যার সংখ্যায় শীর্ষে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলায় ২৬ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ২১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা, এখানে ২১ জনের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ১৪ জন। তৃতীয় অবস্থানে মহেশপুর উপজেলায় ১৪ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৭ জন। এ ছাড়া হরিণাকুন্ডু উপজেলায় ১২ জনের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৮ জন, কালীগঞ্জে ১১ জনের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ৬ জন এবং কোটচাঁদপুরে ৬ জনের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৪ জন আত্মহত্যা করেছেন। ঝিনাইদহ জেলার স্থানীয় মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।