এফএনএস (টাঙ্গাইল) :

টাঙ্গাইলে বিলুপ্ত প্রায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচি

এফএনএস | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩৬ পিএম
টাঙ্গাইলে বিলুপ্ত প্রায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচি
ছবি: FNS

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ প্রকৃতি ফিরিয়ে আনা এবং প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে বিলুপ্ত প্রায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছেa। সোমবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীন মিয়া।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন "মূর্খ সংঘ"এর আয়োজনে বৃক্ষরোপণ শেষে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীন মিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বিশ্বজুড়ে ক্রমেই তীব্র হয়ে উঠছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাপদাহ, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব মোকাবিলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন "মূর্খ সংঘ" যে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
"মূর্খ সংঘ"এর উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা জানান, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তাদের বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে। এ সময় ইউএনও অফিসের অন্যান্য কর্মকর্তা বৃন্দ , বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আসিফ খান শেলী, ব্যবসায়ী ও যুবদল নেতা নাজমুল আহসান নোমান, "মূর্খ সংঘ"এর উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা ও নূর হাসিয়া খান উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে