গফরগাঁওয়ে

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:১৪ পিএম
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
ছবি: FNS

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখার রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত ৮ টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন নজরুল ডেকোরেটের সামনে রিকশা শ্রমিক মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও সংগঠক অ্যাডভোকেট সাইফুস সালেহীনের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় সংগঠক ফয়সাল হায়দার, গার্মেন্টশ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, রিকশা শ্রমিক ইলিয়াস উদ্দিন রুবেল ও মো: রুবেল মিয়া প্রমুখ। নেতৃবৃন্দ রিকশা শ্রমিকদের জীবন ও জীবীকার সংকট নিরসনে ১২ দফা দাবীতে ব্যাপক আন্দোলন গড়ে তোলার লক্ষে শ্রমিকদের ঐক্যবদ্ধ , শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে গফরগাঁওয়ে ব্যাটারি চালিত অটো রিকশার জন্য নির্ধারিত স্‌হানে স্ট্যন্ড দাবি জানান। কর্মীসভা শেষে সর্ব সম্মতিক্রমে মো: রুবেল মিয়াকে আহ্বায়ক ও মাসুদ মিয়া, ইলিয়াস উদ্দিন রুবেল, মোঃ আলম ও মোঃ কাজলকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক গঠন গঠন করা।

আপনার জেলার সংবাদ পড়তে