এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :

শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৫১ পিএম
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: FNS

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হেয়েছে। রোববার (১৫ নভেম্বর) জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন এনজিওর চলমান কার্যক্রম, বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ডেঙ্গু, টাইফয়েড, হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, বাল্যবিবাহ নিরোধ ও নারী নির্যাতন রোধকল্পে কর্মসূচি গ্রহণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নকরণে উদ্বুদ্ধকরণ, ভিক্ষাবৃত্তির কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং করণীয় সম্বন্ধে আলোকপাত করা হয়। সেসঙ্গে জেলার সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ ও টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, কার্যক্রমের নিয়মিত মাসিক প্রতিবেদন প্রেরণ ও কার্যকর অংশীদারত্বের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে