জামালপুরে ধর্ষণ মামলায় কিশোরকে ১০ বছরের আটকাদেশ প্রদান

এস এমএ হালিম দুলাল; জামালপুর: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৫৬ পিএম
জামালপুরে ধর্ষণ মামলায় কিশোরকে ১০ বছরের আটকাদেশ প্রদান
ছবি: FNS

 জামালপুরে এক তরুনীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১। ১৬ নভেম্বর সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার পি, পি, সাংবাদিকদের জানান, গত ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদর থানার জালালের চর গ্রামের এক তরুনী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা (১৪) তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এঘটনা জানাজানি হলে গত ২৫ ডিসেম্বর ওই তরুনীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি সোহেল রানার উপস্থিতিতে ১৬ বছর পর সোমবার রায় ঘোষণা করা হয়। রায়ে অভিযুক্ত সোহেল রানাকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম পি,পি এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোঃ আমান উল্লাহ আকাশ।

আপনার জেলার সংবাদ পড়তে