ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

তারেক জিয়ার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০১:০৯ এএম
তারেক জিয়ার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে
ছবি: FNS

নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে চলছে । দেশি-বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে বর্তমান সরকার ব্যাবসা খাতে বিনিয়োগ কারীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। যে যেই দলই করুক না কেন, ব্যবসায়ী কিংবা বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন।

শনিবার বিকালে টঙ্গী শিলমুন এলাকায় মেঘাসিটি প্রজাপ্রতি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনাইমুড়ি উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি।
এতে আরও বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজি সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেপারী, যুবদল নেতা আকবর হোসেন ফারুক, আইউব আলী প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুব দলের যুগ্ম-আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথি, সামছুল আলম, মানিক উল্লাহ নবি। আলোচনা শেষে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্ধোধন ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে