কিশোরগঞ্জ ইতিহাস সংসদের জঙ্গলবাড়ি পরিদর্শন

আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:৪৯ পিএম
কিশোরগঞ্জ ইতিহাস সংসদের জঙ্গলবাড়ি পরিদর্শন
ছবি: FNS

মসনদ - ই-আ' ঈশা খা'র রাজধানী জঙ্গলবাড়ি পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ ইতিহাস সংসদের সদস্যরা । পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযাযী 'কিশোরগঞ্জ ইতিহাস সংসদ' -এর সদস্যবৃন্দ শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক জঙ্গলবাড়িতে উপস্থিত হন। তারপর সংগঠনের সভাপতির নেতৃত্বে ঐতিহাসিক দূর্গের ১০ একর আয়তনের সকল ঐতিহাসিক স্থাপনা ও স্মৃতিস্মারক পরিদর্শন করা হয়। এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রত্নতত্ত্ব বিদ মোঃ আমিনুল হক সাদী পরিদর্শন গাইড হিসেবে সকলকে সহযোগিতা করেছেন। তারপর বীর ইসা খাঁ ও জঙ্গলবাড়ির ঐতিহ্য নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইতিহাসবিদ মু আ লতিফ। আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আজিজুর রহমান নয়ন। শুভেচ্ছা বক্তব্যে বীর ঈশা খা স্মৃতি পাঠাগারের সভাপতি প্রত্নতত্ত্ববিদ মোঃ আমিনুল হক সাদী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কার্য থেকে আবিষ্কৃত নতুন স্থাপনা এবং বীর ইসা খাঁর বীরত্বগাঁথার জীবন ইতিহাস তুলে ধরেন।

আলোচনায় অংশগ্রহণ করেন 'কিশোরগঞ্জ ইতিহাস সংসদ' -এর মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সমর কান্তি সরকার, সহ-সভাপতি অধ্যাপক শাহজাহান শাজু, সিনিয়র সহ-সভাপতি ইতিহাসবিদ মো. রফিকুল হক আখন্দ, সভাপতি লেখক মু আ লতিফ। এছাড়াও এ সভায় বক্তব্য রাখেন বীর ইসা খাঁর পনেরোতম বংশধর বীর ঈশা স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক দেওয়ান জামাল দাদ খান ও করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির উদ্দিন মিল্কী। এ সময় সভায় আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন কিশোরগঞ্জ ইতিহাস সংসদ' -এর অর্থ সম্পাদক মোকলেছুর রহমান, প্রচার সম্পাদক মোঃ ইকরামুল হক, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, হাফিজুর রহমান তাজ ও ইকরাম দাদ খান।

আপনার জেলার সংবাদ পড়তে