যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার লস্করপুর ও নারায়ণপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নারায়ণপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির ৫ নম্বর সদস্য আলমগির হোসেন এবং লস্করপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলী।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আলমগির হোসেনকে বুন্দুলিতলা বাজার থেকে এবং জাফর আলীকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে। পরে তাঁদের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি বাবুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।