সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা দেশের শিক্ষা চায় নাই, সংস্কৃতি চায় নাই। তাদের কথা বাদ দেন। বাংলা সাহিত্যের জাগরণের যুগে মীর মশাররফ হোসেন বিখ্যাত একজন ঔপনাসিক ছিলেন, নাট্যকার ছিলেন, ছড়াকার ছিলেন, সাংবাদিক ছিলেন। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিও পদমদী গ্রামে মীরের সমাধীস্থলে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের মন্ত্রণালয় এবং বাংলা একাডেমির তরফ থেকে প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি। এই পদমদিতে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। এই সমাজের মানুষকে জাগাতে হবে। মীর মশাররফ হোসেন বহুদিন আগে মারা গেছেন, এখানে তার বংশের কেউ নেই। তবে তার জীবনের সমস্ত কর্মকান্ড এখানে রয়ে গেছে। তাই আমাদের সরকার তার স্মৃতি ও শিল্প-সংস্কৃতি ধরে রাখতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, আমড়া ইচ্ছা করলে এই অনুষ্ঠানটি ঢাকাতে করতে পারতাম। কিন্তু আমড়া চাঁই- যে সকল মনীষী, কবি-সাহিত্যিকের যেখানে সমাহিত করা হয়েছে আমড়া সেখানে গিয়ে দিবসটি পালন করব। তাতে ওই এলাকার মানুষ তাকে লালন করবে।
রাজবাড়ী জেলাপ্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রসিদ, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মো: তারিফ-উল- হাসান, ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ প্রমূখ। এর আগে মন্ত্রী মীর মশররফ হোসেনের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। উল্লেখ্য, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিার কুমারখালীর গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি এবং ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর তাকে রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদী গ্রামে সমাহিত করা করা হয়।