কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০২:১৪ পিএম
কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
ছবি: FNS

গাজীপুরের কাপাসিয়ায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা সহ মোহাম্মদ নয়ন মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের নিজ এলাকা থেকে নয়ন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। সে ওই গ্রামের খালপাড় এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে থানা পুলিশ জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে