বাজিতপুরে অবৈধ ভাবে বেকু দিয়ে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৬ পিএম
বাজিতপুরে অবৈধ ভাবে বেকু দিয়ে মাটি উত্তোলনের দায়ে জরিমানা
ছবি: FNS

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের বাহেরবালী এলাকায় বেকু দিয়ে মাটি উত্তোলনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার বিকেলে বেকুর ব্যবহারিত বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করে দেয়। এ অভিযানে বাহেরবালীর এলাকায় চৌধুরী নামের এক ইট খলার মালিককে ১ লক্ষ্য টাকা জরিমানা করা হয়। তাদের ৭ জন শ্রমিককে আটক করা হলেও পরে তাদের কর্মকান্ডে জড়িত না হওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতি রেখে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে