দাকোপ উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার লাউডোব পশুরধার এসডিএফ এর হল রুমে উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতি ইসরাফিল বয়াতির সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন লিডার্সের প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি,কমিউনিটি মোবিলাইজার শীলা মন্ডল এবং ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক রুপা সরকারের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য লতিকা গাইন, সম্পা বিশ্বাস, ধ্রুব শংকর রায়, চন্দ্রা রায়, লতিকা বিশ্বাস প্রমূখ। সভায় বিগত তিন মাসের উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের কর্মকান্ডের পর্যালোচনা এবং আগামী তিন মাসের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।