কয়রায় বিতরণকৃত বিস্কুটের প্রাকেটে মুদ্রনের তারিখ নিয়ে বিভ্রান্তি

মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:০১ পিএম
কয়রায় বিতরণকৃত বিস্কুটের প্রাকেটে মুদ্রনের তারিখ নিয়ে বিভ্রান্তি
ছবি: FNS

খুলনার কয়রায় শিশুদের মাঝে বিতরণকৃত বিস্কুটের প্রাকেটে মুদ্রনের তারিখ নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জানা গেছে, শিশুদের অপুষ্টি দূরীকরণ প্রকল্পের আওতায় বিতরণ করা সয়া প্রোটিন বিস্কুট মেয়াদোত্তীর্ণ এমন অভিযোগ নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মূলত বিস্কুটের কার্টনের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ মুদ্রণে ভুল থাকায় এমন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সম্প্রতি কয়রার বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের মধ্যে বিতরণ করা বিস্কুটের কার্টনের গায়ে মেয়াদের তারিখ নিয়ে প্রশ্ন ওঠে। কার্টনে মুদ্রিত তারিখ দেখে অনেকে বিস্কুটগুলো মেয়াদোত্তীর্ণ বলে ধারণা করেন। বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়। বাংলাদেশ সোয়া প্রোটিন প্রজেক্ট লিঃ এর কয়রা উপজেলার অপারেশন কর্মকর্তা কামরুল হাসান দিপু জানান, বিস্কুটের প্রকৃত মেয়াদ নিয়ে কোনো সমস্যা নেই।, আমড়া ২০২৬ সালের মে মাসে কার্যাদেশ । কার্টনের গায়ে তারিখ মুদ্রণের ভুলের কারণেই এ ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে বেজ সঠিক রয়েছে যার নং ৭। মুলত উৎপাদনের তারিখ হবে ২০২৬-২৭ ,মেয়াদ উর্ত্তিনের তারিখ হবে ২০২৬-২৭। উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে তারিখ মুদ্রণের ভুলের কারণে বিতরনকৃত বিস্কুট উঠিয়ে নিয়েছি এবং ওই বিস্কুটগুলো খেতে নিষেধ করা হয়েছে। কয়রা উপজেলা প্রেসকাবের সহ সভাপতি আব্দুর রউফ বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরত্বপূর্ণ। তাই ভবিষ্যতে পণ্যের প্যাকেট ও কার্টনে উৎপাদন এবং মেয়াদের তারিখ নির্ভুলভাবে মুদ্রণ এবং সরবরাহের আগে মান যাচাই এবং বিতরণ কার্যক্রমে যথাযথ তদারকি নিশ্চিত করা প্রয়োজন।

আপনার জেলার সংবাদ পড়তে