বাগেরহাটের মোল্লাহাটে আঠারো বাকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের পাইপ ভেঙে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার আঠারো বাকি নদীতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার চরকান্দী গ্রামের মোহাম্মদ আলী শেখ নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযান পরিচালনা করেন মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে অকেজো করে দেওয়া হয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।