গাছের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল দুই আরোহী

মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:৪১ পিএম
গাছের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল দুই আরোহী
ছবি: FNS

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়ামিন (১৮) ও পারভেজ (১৯) নামের দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার ধোপাদী গ্রামে জাকির সরদারের বাড়ির সামনে নওয়াপাড়া-সুন্দলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ইয়ামিন উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের মোহাম্মদ বাচ্চুর ছেলে। অপর আহত পারভেজ ইয়ামিনের বন্ধু বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধোপাদী মোড়ে সড়কের পাশের একটি গাছে আঘাত করে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদি হাসান মুন্না বলেন, ‘দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী দুজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে